ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহকিছু দল দেশে পুনরায় অস্থিতিশীল সৃষ্টি করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে :...

কিছু দল দেশে পুনরায় অস্থিতিশীল সৃষ্টি করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : প্রিন্স

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ:  বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের প্রতি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখার আহবান জানিয়ে বলেছেন , কিছু রাজনৈতিক দল আগামী নির্বাচনে নিজেদের পরিণতি অনুমান করতে পেরে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপির বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার ও উস্কানীমুলক বক্তব্য দিচ্ছে । তিনি বলেন জনগণই বিএনপির রাজনীতির গ্যারান্টি ,ওয়ারেন্টি । এজন্যই বিএনপি দ্রুত নির্বাচনে জনগণের ম্যানডেট নিতে চায় । যারা নিজেদের রাজনীতির গ্যারান্টি ,ওয়ারেন্টি নিয়ে সন্দিহান , তারা জনগণের ম্যানডেট নিতে ভয় পায় ।

তিনি শনিবার দুপুরে ময়মনসিংহের হলুয়াঘাটে উপজেলা ওলামা দলের ও বিকেলে উপজেলা শ্রমিক দলের ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রখছিলেন ।

হালুয়াঘাট পৌর শহরের হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক পৃথক মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , এসব দল প্রথমে নির্বাচন প্রলম্বিত ও যড়যন্ত্র করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে অন্তর্বর্তী সরকারের ওপর অযাচিত প্রভাব বিস্তার করে রাজনৈতিক ডেডলক সৃষ্টি করেছিল । পরবর্তিতে লন্ডনে ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকে আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠানে ঐকমত্য হওয়ায় তারা এখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ও নতুন করে নানা অপ্রাসঙ্গিক , জনগণের সাথে সম্পর্কহীন এবং গণতন্ত্র ও রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিষয়ে বিতর্ক টেনে এনে চাপ সৃষ্টি করছে । তিনি বলেন , ভোটের আনুপাতিক হারে সিট বণ্টনের নির্বাচন নয় , জনগণ সরাসরি দল , মার্কা , প্রার্থী দেখে নির্বাচন চায় । জনগণ স্থানীয় সরকার নয় সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চায় । জনগণ গত ১৫ বছর স্থাণীয় সরকার নয় , নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আন্দোলন করেছে । এসব পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সুযোগ তৈরী করবে । যারা ১৫ বছর আওয়ামীলীগের প্রহসনের পার্টনার হয়ে বাতাস করেছে , তারা এখন সুকৌশলে আওয়ামী লীগকে পূণর্বাসিত করতে এসব কথা বলছে । ওপর একটি রাজনৈতিক দল ন্যায়ের প্রতীক নিয়ে বিএনপির প্রতি অন্যায় আচরন করছে । বিএনপির কারণে রাজনীতি করার সুযোগ পেয়ে এখন বিএনপিকে ল্যাং মারতে তৎপর ।

তিনি ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আলেম , ওলামা এবং শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি সকল সেক্টরের শ্রমিকদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার আহবান জানান ।

হালুয়াঘাট উপজেলা ওলামা দলের মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মওলানা আকবর আলী এবং শ্রমিক দলের মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গনি সভাপতিত্ব করেন ।

ওলামা দলের মতবিনিময় সভায় জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মাহবুব হোসেন , সদস্য সচিব মাওলানা শামীম হাসান এবং শ্রমিক দলের মতবিনিময় সভায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান , সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন প্র্রমুখ বক্তব্য রাখেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular