ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কোনো দলকে সহযোগিতার জন্য দায়িত্ব নিইনি: সিইসি

কোনো দলকে সহযোগিতার জন্য দায়িত্ব নিইনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:   প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, নির্বাচন কমিশন কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির পক্ষে কাজ করতে মাঠে নামেনি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দেয়া।

বৃহস্পতিবার মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আওতায় আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়।

সিইসি বলেন, পূর্ববর্তী সময়ে পক্ষপাতিত্ব না করলে চাকরির ঝুঁকি থাকত। এবার হবে ঠিক তার উল্টো। নির্বাচনী দায়িত্বে কারো পক্ষ নিয়ে কাজ করার প্রমাণ পাওয়া গেলে চরম মূল্য দিতে হবে। সঠিকভাবে আইন-কানুন মেনে কাজ করা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে। গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে উল্লেখ করেন তিনি। এবার সেই অধিকার নিশ্চিত করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।

সিইসি জানান, অবসর জীবন থেকে সরে এসে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করতে এসেছি।

সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক এবং সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। দিনব্যাপী কর্মশালায় মৌলভীবাজারসহ সিলেট বিভাগের অন্য তিন জেলার (সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কমিশনের এমন উদ্যোগকে জনসাধারণ ইতিবাচকভাবে দেখছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular