ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডক্ষমা চেয়ে রাতে ফেসবুকে পোস্ট, ভোরে হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর...

ক্ষমা চেয়ে রাতে ফেসবুকে পোস্ট, ভোরে হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সাঞ্জু বাড়াইক নামে এক শিক্ষার্থীর মারা গেছেন। সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ১২টা ৮ মিনিটে ফেসবুকে একটি পোস্টে ক্ষমা চান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ।

সঞ্জয় বাড়াইক নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে সঞ্জয় হলের ছাদে যান, সেখানে প্রায় দেড় ঘণ্টার অধিক সময় অবস্থান করেন। এক পর্যায়ে ভোর ৫টা ৩৬ মিনিটে ছাদ থেকে লাফ দেন।

এর আগে সোমবার রাত ১২টা ৮ মিনিটে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে আসেন। পরিচ্ছন্নতার কাজ করতে এসে এক পরিচ্ছন্নতাকর্মী বিকট শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখেন এক ছাত্র পড়ে রয়েছে। পরে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে দারোয়ান ডেকে শিক্ষার্থীর পড়ার খবরটি জানান। সঙ্গে সঙ্গে আরো কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular