ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধ১৫ বছরে নিবন্ধন বাতিলসহ ৭২২ এনজিওর কার্যক্রম বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ বছরে নিবন্ধন বাতিলসহ ৭২২ এনজিওর কার্যক্রম বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: বিভিন্ন অনিয়ম, শর্ত ভঙ্গ ও নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো।

স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল এবং ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করার অভিযোগেও এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে এসব সংস্থা কাজ করছে।

তিনি জানান, ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় ও তদারকি করে আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ ব্যুরো নতুন এনজিও নিবন্ধন, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, নিবন্ধনের শর্ত ভঙ্গ, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, ব্যুরোর নির্দেশ অমান্য এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র দাখিলসহ বিভিন্ন কারণে ৭২২টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular