ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় গফরগাঁওয়ে বিএনপির দোয়া মাহফিল

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ জানুয়ারী) বিকেলে গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানা বিএনপির উদ্যোগে জামতলা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির নেতা এ বি সিদ্দিকুর রহমান ও মো. মুশফিকুর রহমানের নির্দেশনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ,বিএনপি নেতা আতিকুর রহমান ছানা,গফরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সোহরাব উদ্দিন,পাইথল ইউনিয়ন বিএনপি নেতা আলামিন মাষ্টার,যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ইমামুল হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular