ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি হেলালের

খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি হেলালের

অপরাধীদের পাশাপাশি আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি; প্রয়োজনে যৌথ বাহিনীর অভিযান

মো. আল-মাহফুজ শাওন, খুলনা : খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা চাঁদাবাজি করার সাহস না পায়।

খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ করছেন, চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে কর্মসূচি পালন করছেন। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, অভিযান পরিচালনার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা ও স্বস্তি ফিরে পাবে? শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে।

খুলনার পরিস্থিতিকে অঘোষিত রেড জোন হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য জানান, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজরদারি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

হাসপাতাল ও চিকিৎসকদের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি কিংবা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না।

প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতাদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

এ সময় খুলনার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি বিমানবন্দর, গ্যাস ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষ করে ছয়জন সংসদ সদস্যকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমে নিজেদের মধ্যে সমন্বয় করে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular