ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগণফোরামের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি কমিটির কর্মীসভা

গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি কমিটির কর্মীসভা

আগামী ২৯ আগষ্ট গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ড. কামাল হোসেনের গণসম্বর্ধনা সফল করার  লক্ষ্যে গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণ উত্তর ও ঢাকা জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকাল ৪ টায় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহেসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এক প্রস্তাবে বাজার তদারকি ও জনজীবনের সমস্যা সমাধানে ও সংকট লাঘবে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় অপর এক প্রস্তাবে ২৯ আগষ্ট গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী ও ড. কামাল হোসেনের সম্বর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জ্যেষ্ঠ আইনজীবী ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, প্রধান বক্তা গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, গণফোরাম সভাপতি পরিষদের সদস্য মোস্তক আহমেদ, এড, সুরাইয়া বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন এয়াজদানি, লতিফুল বারী হামিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন, ঢাকা উত্তরের আহ্বায়ক আব্দুল কাদের মার্শাল, ঢাকা উত্তরের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, যুব গণফোরাম আহ্বায়ক নাজমুল ইসলাম সাগর, সদস্য সচিব এশেক আলি আশেকসহ ঢাকা জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular