নিউজ ডেস্ক : গণফোরাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৩টি আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই তালিকা উন্মোচন করেন।
তিনি নিজে ঢাকা-৬ থেকে প্রার্থীতা ঘোষণা করেছেন। দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান মাগুরা-১ থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকায় আরও গুরুত্বপূর্ণ কিছু নামের মধ্যে রয়েছে—অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন (ঢাকা-৫), এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক (নরসিংদী-৩), মোশতাক আহমেদ (কুমিল্লা-৩), অ্যাডভোকেট সেলিম আকবর (চাঁদপুর-৩), অ্যাডভোকেট সুরাইয়া বেগম (বরগুনা-২), অ্যাডভোকেট আনসার খান (সিলেট-১), আব্দুল হাসিব চৌধুরী (হবিগঞ্জ-৩), শ্রী রতন ব্যানার্জী (চট্টগ্রাম-৫), লতিফুল বারী হামিম ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ও অন্যান্যরা। উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮ এবং অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১ থেকে লড়বেন।
সুব্রত চৌধুরী জানিয়েছেন, এটি একটি আংশিক—প্রাথমিক তালিকা; পরবর্তী পর্যায়ে আরও প্রার্থীর নাম প্রকাশ করা হবে বা কিছু নাম পরিবর্তিত হতে পারে।
গণফোরাম প্রত্যাশা প্রকাশ করেছে মনোনীত প্রার্থীরা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জনসেবা ও নির্বাচনী ইস্যু অনুধাবন করবে।
আরো পড়ুন : গণফোরামের ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা আইন শৃঙ্খলার দাবি
গণফোরাম সকল প্রার্থীকে শৃঙ্খলাভ্যাসে, শান্তিপূর্ণভাবে ও আইনি নিয়ম মেনে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা ও যাচাই শেষে নিশ্চিত হবে।
ঢাকানিউজ২৪/মহফ
আরো পড়ুন :
ময়মনসিংহ-৯: লতিফুল বারী হামিমের নির্বাচনী প্রতিশ্রুতি



