ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগণফোরাম এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হলেন সুব্রত চৌধুরী

গণফোরাম এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হলেন সুব্রত চৌধুরী

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অদ্য ২৬ জুলাই ২০২৫ শনিবার সকালে তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে অনুষ্টিত হয়।

গণফোরামের সভাপতি মন্ডলির সিনিয়র সদস্য এস এম আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্টিত সভায় নির্ধারিত আলোচ্যসূচী অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি শুন্য পদে সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত করা হয়। উল্লেখ্য যে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে এ পদটি শুন্য হয়।

আজ সকালে কেন্দ্রিয় কমিটির ১১২ জন সদস্যের পত্যক্ষ ভোটে সুবৃত চৌধুরী নির্বাচিত হয় । তার নিকটত প্রতিদন্দি ছিলেন এডভোকেট আলতাফ হোসেন । কোন রাজনৈতিক দলের নেতা নির্বাচনে পত্যক্ষ ভোট গ্রহণ, এধনের ঘটনা খুবই বিরল । নির্বাচনের পর বিজয়ি ও বিজীত প্রর্থা কোলাকুলির মাধ্যমে একে অপরকে অভিন্দন জানান এবং দলকে শুক্তিশালী করতে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন ।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির এই সভায় দলের ৭ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারী বোর্ড গঠন করা হয়। এছাড়াও গণফোরামের পক্ষ থেকে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়া ও কেন্দ্রীয় কমিটির শুন্য পদ তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে সাংবাদিক টি এইচ এম জাহাঙ্গীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এডভোকের গোলাম মোস্তফা শাহীন ও সদস্য পদে আব্দুর রাজ্জাককে মনোনিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular