ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গণমাধ্যম সংস্কারপ্রক্রিয়ায় সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সহায়ক দায়িত্ব পালন করবে

গণমাধ্যম সংস্কারপ্রক্রিয়ায় সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সহায়ক দায়িত্ব পালন করবে

নিউজ ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, এই সংস্কারপ্রক্রিয়ায় সরকার রাষ্ট্রের পক্ষ থেকে কেবল একজন ‘সহায়ক’ ও সহযোগী অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের প্রায় সব গণমাধ্যম–সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে এক জায়গায় করা গেছে। দেশের গণমাধ্যমের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক অর্জন। এর মধ্য দিয়ে একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্রকে কীভাবে সমুন্নত রাখা যায়, গণমাধ্যম কীভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই আলোচনা চলমান থাকবে। একটি সুন্দর কমিশন গঠন করা হবে।
 

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, যে গণমাধ্যম কমিশন গঠন করার কথা হচ্ছে, সেটা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে, সেটা নিয়ে একধরনের ঐকমত্য হয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman