গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এন.এম.আবদুল্লাহ-আল-মামুন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু নছর মো. মাহফুজুল হক,জুলাইযোদ্ধা আদ্রিয়ান সিয়াম প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জুলাইযোদ্ধা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,জুলাইয়ের আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।এ আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এই আত্মত্যাগ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার,ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এন.এম.আবদুল্লাহ-আল-মামুন জুলাই আন্দোলনের প্রেক্ষাপট,শহিদদের আত্মত্যাগ এবং জুলাইযোদ্ধাদের সাহসী ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন,শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যায়না।একটি মানবিক,বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




