গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ধামাইল শওকত আলীর মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ,মনিরুল ইসলাম চমক,জেলা বিএনপির সাবেক সদস্য কবির উদ্দিন বৈরম,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এখলাস উদ্দিন বাবুল,পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু,সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আলাউদ্দিন সুলতান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম প্রমুখ।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুবুল ইসলাম ইমন ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মিজানুর রহমান দীপ্ত।



