ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী আমেনা আক্তার গত এক মাস ধরে অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে বসবাস করছিলেন।

তিনি উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। প্রায় ২০ বছর আগে ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার সাথে তার বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের বড় ভাই মো. মোস্তফা বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একমাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়।
মঙ্গলবার ভোরে আমেনা আক্তারকে না পেয়ে সকলে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি পেয়ারা গাছে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘গৃহবধূর পরিবারের দাবি তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‘

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular