ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে জমিয়তের প্রার্থী মাওলানা বাকী'র সমর্থনে জনসভা

গফরগাঁওয়ে জমিয়তের প্রার্থী মাওলানা বাকী’র সমর্থনে জনসভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে জামতলা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জ‌মিয়‌তে উলামায়ে ইসলাম বাংলা‌দে‌শের সি‌নিয়র সহ- সভাপ‌তি মাওলানা আব্দু‌র রব ইউসুফী।
এ সময় তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলা‌দে‌শের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন, নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রহুল আমিন নগরী ও কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ্ জামীর।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular