ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে দুর্বৃত্তরা স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ  

গফরগাঁওয়ে দুর্বৃত্তরা স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ  

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের ফাওয়ালপাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় নির্যাতিত গৃহবধূর স্বামীকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ধর্ষিতার  মা রোকেয়া খাতুন বাদী হয়ে আজ বুধবার(১৭জুন)
সকালে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বিয়ের পর থেকে গৃহবধূ তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির অন্য একটি কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সী ছেলে সন্তান নিয়ে থাকতেন।আরেকটি কক্ষে থাকতেন তার বিধবা মা। 
ঘটনার দিন গভীর রাতে ৭থেকে ৮জন দুর্বৃত্ত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। স্ত্রী বাঁচাতে এলে মুখোশধারীরা গৃহবধূকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।পরে তারা বাড়ির অদূরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্বজনরা খোঁজ পেয়ে  তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গৃহবধূর মা রোকেয়া খাতুন বলেন,যারা আমার মেয়ের উপর এমন অত্যাচার,নির্যাতন করছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন,গৃহবধূকে ডাক্তারি  পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।এ ঘটনায় সাহাব নামে একজনকে আটক করা হয়েছে। 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular