ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ভূমি মেলা

গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ভূমি মেলা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’এ প্রতিপাদ্য নিয়ে গফরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ভূমি মেলা। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে উপজেলা ভূমি অফিস। রোববার সকালে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রেলীতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়।র‌্যালি শেষে ভূমি অফিস চত্বরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি-নির্ভর নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি উন্নয়ন করের ডিজিটাল পেমেন্ট, অনলাইনে নামজারি আবেদনসহ বিভিন্ন সেবা এখন নাগরিকদের হাতের নাগালে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভূমি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হয়।

মেলায় উপস্থিত নাগরিকরা সরাসরি ভূমি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও পরামর্শ গ্রহণ করেন। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহায়তায় প্রদর্শিত হয় তথ্যচিত্র এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular