গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে গফরগাঁও উপজেলার ধামাইল ঢালীবাড়ি মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৩ মে শুক্রবার রাতে গফরগাঁও থানা পুলিশ ও অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প পরিচালিত যৌথ অভিযানে মনির হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৬৫০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৮৮ হাজার ৮৪০ টাকা, ৬টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে পরিচালিত এই অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



