গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির দরিদ্র কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে রেড ক্রিসেন্ট ইউনিট গফরগাঁও সরকারি কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কম্বল বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ উপস্থিত থেকে কলেজটির দরিদ্র কর্মচারীদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহীউদ্দীন মিঞা, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আক্তারুজ্জামান, সহযোগী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী, ড. শিহাব উদ্দিন,মো. নাজমুল হুদাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমূখ।



