ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক: ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও প্রায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে দখলদার ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) ভোর থেকে হওয়া হামলায় গাজায় কমপক্ষে ৭৭ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আল-জাজিরাকে জানানোর পর রাতভর গাজায় ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইউএনআরডব্লিউএ-এর একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা করা হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে “পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ” বলেও অভিহিত করেছে তারা।জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে হামলায় নিহতদের মধ্যে ৯ জন শিশু এবং হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। মূলত জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন।

ঢাকা নিউজ/ এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman