ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতগাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বহু বনভূমি উদ্ধার

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বহু বনভূমি উদ্ধার

নিউজ ডেস্ক:  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে  ২৬ নভেম্বর ২০২৪ তারিখে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় অভিযান চালানো হয়েছে।

অভিযানে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular