ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসগুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়

গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি, ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক এবং টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

২০ জুলােই রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসুতি মহিলা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অনুদান বিতরণ করা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এ সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক আছে। তিনি বলেন, সরকারের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে যত বরাদ্দ প্রয়োজন, আমরা তা নিয়ে আসব; তবে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা। তিনি আরও বলেন, প্রান্তিক জনগণের কল্যাণে বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তিনি এ উন্নয়ন কর্মকাণ্ডকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রমে পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগণ আগের চেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন”।

ঢাকা নিউজ/এস 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular