ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগেরহাটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

গেরহাটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার সকালে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হেল্থ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচি ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসূচি পালন করে। শরণখোলা উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য সহকারী তাদের কাজ বন্ধ রেখে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম ফরাজী, উপজেলা শাখার সভাপতি ফরিদ হোসেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর নূরুল আলম, স্বাস্থ্য সহকারী বিভা রানি, সবুজ শিকদার, রিনা রানি প্রমুখ। বক্তারা তাদের ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular