ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগোপালগঞ্জগোপালগঞ্জে এড. কাজী মেজবাহ উদ্দীনের স্মরণসভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে এড. কাজী মেজবাহ উদ্দীনের স্মরণসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : গোপালগঞ্জ জেলার পৌর পাবলিক হল মার্কেটের কেএসপি মিলনায়তনে গণফোরাম জেলা কমিটির উদ্যোগে প্রয়াত আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দীনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, কাজী মেজবাহ উদ্দীন ছিলেন সৎ, নীতিবান ও জনপ্রিয় আইনজীবী। তাঁর কর্মময় জীবন তরুণ প্রজন্মকে ন্যায় ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ পাবলিক হল মোড়ে কেএসপি রুফটপ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট সরদার নওশের আলী।

সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামীম, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুরাইয়া খানম এবং ফরিদপুর জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলি।

এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত নেতা কাজী মেজবাহ উদ্দীনের সহধর্মিণী খালেদা ইয়াসমিন, গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, গণফোরাম নেতা এনায়েত হোসেন, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, কাজী আনোয়ার ইকবাল মিটু এবং জেলা গণফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অ্যাড. কাজী মেজবাহ উদ্দীন ছিলেন একজন ন্যায়বিচারের সৈনিক। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে নিবেদিত ছিলেন। তাঁর প্রয়াণ গোপালগঞ্জ তথা সমগ্র দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

গণফোরামের এক নেতা বলেন— “এড. কাজী মেজবাহ উদ্দীন ছিলেন ন্যায়বিচারের সৈনিক। তাঁর সংগ্রামী জীবন আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।”

সভায় প্রয়াত কাজী মেজবাহ উদ্দীনের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শ অনুসরণ করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular