ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগ্রেফতার হয়নি দ্যা নিউজ সম্পাদক প্রমিথিয়াসের ওপর হামলাকারী হালান মোল্লা গং

গ্রেফতার হয়নি দ্যা নিউজ সম্পাদক প্রমিথিয়াসের ওপর হামলাকারী হালান মোল্লা গং

নিজস্ব প্রতিবেদক: তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজের সম্পাদক প্রমিথিয়াস চৌধুরির ওপর হামলাকারী নিজাম মোল্লা ওরফে হালান মোল্লা ও শাহিন মৃধাকে এখনো ধরতে পারেনি বরিশালের আগৈলঝারার পুলিশ।

গত ১ নভেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে এ নিয়ে দ্যা নিউজ পরিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিল। এতে হারান মোল্লা সম্পাদকের ওপর আরো বেশি ক্ষুব্ধ হয়। পলতাক অবস্থায় হারান মোল্লা ২ নভেম্বর বরিশাল আদালতে দ্যা নিউজ সম্পাদকের বিরুদ্ধে পাওনা টাকা ও দলবল নিয়ে তার ওপর হামলা করার মিথ্যা মামলা দিয়েছে।

সেই মামলায় বলা হয় সম্পাদক নাকি তাকে লোন পাইয়ে দিবে বলে ২০১৭ সালে তার কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছিল। পরে সেই টাকা চাইতে গেলে সম্পাদক দলবল নিয়ে তার ওপর হামলা করে।

প্রকৃতপক্ষে গত ২৯ অক্টোবর দুপুরে হালান মোল্লা বাসাইল বাজারে তার টিনের আড়তে দ্যা নিউজ সম্পাদককে ডেকে নিয়ে তার লোকজন দিয়ে সম্পাদকের ওপর হামলা করে। সম্পাদকের স্ত্রীকে গ্যাং রেপের হুমকি দেয়। তিনি নিরামিষ খান এই কথা বলে তাকে ইসকন বানিয়ে এলাকার লোকজনকে তাকে ঠেঙ্গানোর উসকানি দেন। এতে শাহিন মৃধা ও তার পরিচিতরা প্রমিথিয়াস চৌধুরিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রাণ নাশের হুমকি দেয়।

এ ঘটনার পর সম্পাদক তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিল। এখন হালান মোল্লা মামলা দিয়ে উল্টো তার কাহিনী সম্পাদকের ওপর চাপিয়ে দেওয়ার কূটকৌশল নিয়েছে।

বরিশাল পুলিশ সম্পাদকের করা মামলায় শক্তিশালী কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে পরিবারটি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। একজন পত্রিকার সম্পাদকের অবস্থা যদি এমন হয় সাধারণের ক্ষেত্রে কি হতে পারে তা কল্পনা করাও কঠিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular