ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশঘুর্ণিঝড় আকভান পরিস্থিতি

ঘুর্ণিঝড় আকভান পরিস্থিতি

আবহাওয়া ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

এরই অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ চার সমুদ্রবন্দরে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার।

যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরগুলো থেকে ১,১২৫ থেকে ১,২৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এটি উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে শুক্রবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল সাগরের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ এবং দেশের অন্যান্য কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular