ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে আগুন লাগার খবর পাওয়া যায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। এতে ট্রান্সফরমারটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে ভোরে অগ্নিকাণ্ডের পর থেকে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পার্শ্ববর্তী কালীগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হকের সঙ্গে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে পরে ফোন দিতে অনুরোধ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular