নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে।
আগুন লাগার দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে খবর পৌঁছায়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




