চট্টগ্রাম প্রতিনিধি: সেবা বর্ষের অনুষ্ঠিত নির্বাচনের প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হল বহু কাঙ্ক্ষিত চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সাধারণ সভা।
সিবিএ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূইয়া সঞ্চালণায় ও সিবিএ সভাপতি কাজী মো: খায়রুল বশার মিল্টনে সভাপতিত্বে সিবিএ সংগঠনণের প্রাঙ্গণে আলোচিত সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের সূচনালগ্নে কুরান থেকে তেলওয়াত করেন মাওলানা আইয়ূব সাহেব ও গীতাপাঠ করেন সঞ্চীব দাস এবং ত্রীপিটি পাঠ করেন অলক বড়ুয়া। এছাড়া দোয়া ও মোনাজাত করেন আবুল কাশেম। এরপর সংগঠনে যুক্ত থাকা প্রয়াতদের প্রতি এক মিনিট নিরবতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠিত সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসেব অর্থ সম্পাদক সাখাওয়াত তার অডিট রিপোর্টটি সবার সম্মুখে তুলে ধরেন।
নির্বাচিত কমিটির ইস্তেহার বাস্তবায়ণ এবং সদস্যে নানান দাবি উম্মুক্ত আলোচনায় সদস্যরা তাদের বক্তব্যে তুলে ধরেন এতে আলোচনায় অংশ নেন আবদুর রহিম,বাবু সুপারন বড়ুয়া,জসিম উদ্দিন,দিদারুল আলম,সাখাওয়াত, মনিরুজ্জামান, হাশেম, ইউছুপ তালুকদার প্রমূখ।
সধারণ সভায় সদস্যেদের উৎপাদিত দাবি পূরণের প্রতি আশা ব্যক্ত করে সভাপতি কাজী খায়রুল বশার মিল্টন তার বক্তব্যে আশ্বস্ত করেন। এছাড়া ইস্তেহার বাস্তবায়ণ এবং আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া। এই সময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাবেক সভাপতি আবুল কাশেম ও সাবেক উপদেষ্ঠা ওয়াজি উল্লাহ বাদল এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু ও বাবু বিধে চৌধুরী সহ সংগঠনের নেতৃত্ব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিবিএ কার্যকরী কমিটিতে বিভিন্ন পদে ৩৫ জন এবং ১১ জন উপদেষ্ঠার সমন্বয়ে পরিচালিত হয়। সংগঠনটি বন্দর কর্তৃক নানান জটিলতা সমস্যা সমাধানে সদস্যদের সেবা দিয়ে থাকে।



