ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিচট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার পূর্ণ দায়িত্বে নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার পূর্ণ দায়িত্বে নৌবাহিনী

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সরকার ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। এনসিটি পরিচালনায় সরকার আপাতত ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে।

টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়ার জন্য আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, তবে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বিশ্বের বিভিন্ন দেশের বন্দর বিদেশি সংস্থা পরিচালনা করছে। সেক্ষেত্রে বিদেশিরা বন্দর নিয়ে যাবে, এটি অবান্তর। টার্মিনাল পরিচালনায় ‘ডিপি ওয়ার্ল্ড’ এর মত বড় কোনো কোম্পানিকে দায়িত্ব দিলেও, বিশেষজ্ঞ জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, বিপি ওয়ার্ল্ড বা বিদেশি কোনো কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে, নতুন নতুন রুট তৈরি হবে। জাহাজ ও কন্টেইনারের ভাড়া অনেক কমে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular