ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাঁর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ১২টি গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। তাঁর শরীর তল্লাশি করে একটি তারাস পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাঁকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular