চবি প্রতিবেদক: চবিতে চারুকলার শিক্ষার্থীদের বর্ষবরণে প্রস্তুতি শুরু । বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের সামনে তাদের বর্ষবরণ প্রস্তুতি নিতে দেখা যায়।
এ সময় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ ব্যবহার করে বিভিন্ন শৈল্পিক কাঠামো ও মুখোশ নির্মাণ এবং রংতুলির কাজ করতে দেখা যায়।
নববর্ষের প্রস্তুতি প্রসঙ্গে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ভিপি খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, প্রাথমিক পর্যায়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনা করে সব ঠিক হয়েছে। আমাদের বাংলা নববর্ষের প্রস্তুতির কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।
চারুকলা ইনস্টিউিটের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনের সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের।পূর্বে সীমিত পরিসরে ক্যাম্পাসের বাইরে নববর্ষ উদযাপন করা হলেও এবার বৃহৎ পরিসরে ক্যাম্পাসে উৎসবে অংশগ্রহণ করা যাবে।




