ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

চবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিনব্যাপী দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। তারপর র‍্যালি শেষে সকাল সাড়ে ১১ টায় সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

স্বৈরাচারী হাসিনার পতনের পরও কেউ কেউ তাঁর ফিরে আসার স্বপ্ন দেখছেন। তাঁদের জন্য সমবেদনা। হাসিনা যদি দেশে ফিরতে চান, তবে তাঁকে বিচারের মুখোমুখি হয়েই ফিরতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, জুলাই আমাদের গর্ব। জুলাইয়ের মধ্য দিয়েই এই নতুন বাংলাদেশ হয়েছে। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি। জুলাই-পরবর্তী বাংলাদেশে সকল ছাত্রসংগঠনকে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশ বজায় রেখে কাজ করার আহ্বান জানাই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular