ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ মাহামুদ শাওন, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা তিনটায় উপজেলার ইসলামপুর-চাটাইডুবি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব হেলাল উদ্দীন এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক নেতা ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বিশ্বাস (বুলু)।

উক্ত কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সারোয়ার জাহান, যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম জামাল উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য তারেক আহমেদ, মোঃ বিলাত আলী, তৈমুর রহমান, রায়হান মাহফুজ চন্দন, মাসুদ রানাসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular