ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

নিউজ ডেস্ক: দেশের জ্বালানি খাতের উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, সরকার নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এবং বৈদেশিক নির্ভরতা হ্রাসে কাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল রেঁনেসায় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন।

তিনি জানান, সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ কর অব্যাহতি ও সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে, যা দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

মাহ্দী আমিন আরও বলেন, শিল্পবর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, এই খাতের উন্নয়নে সরকার সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে।

তিনি সুশাসন ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছে সরকার।

মাহ্দী আমিন সকলকে টেকসই উন্নয়নের লক্ষ্যে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular