নিজস্ব প্রতিবেদক : দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার কর্মী হিসেবে সততা এবং নিষ্ঠার সঙ্গে ২৫ বছর ধরে কাজ করে আসছেন মো. দেলোয়ার হোসেন (৫১)। বর্তমানে তিনি অসুস্থ। কিডনি, লিভার, অর্থোপেডিকসহ একাধিক রোগে আক্রান্ত। বর্তমানে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা ও ওষুধ বাবদ দরিদ্র দেলোয়ারকে প্রতি মাসে প্রচুর টাকা ব্যয় করতে হয়। তিনি স্বল্প বেতনে চাকরি করেন। তার এই বেতনের টাকা দিয়ে ঘরভাড়া, ছেলেমেয়ের লেখাপড়া ও চিকিৎসা খরচ চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি অসুস্থ হওয়ার পর থেকে এতদিন বিভিন্নভাবে ধারদেনা করে সংসার চালিয়ে এলেও এখন আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই জটিল রোগ থেকে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সবার সাহায্য কামনা করছেন। মো. দেলোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-১০৫,১০১,৫০০৭৩০, ডাচ্-বাংলা ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা। ০১৮১৮০৭৩৭৩৪ (বিকাশ)।
বিজ্ঞপ্তি।



