ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ছয় লাখ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন পাননি

ছয় লাখ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন পাননি

নিউজ ডেস্ক: ঈদুল আজহার আগে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন-ভাতা না পাওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া এক নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়া বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে তিনি বলেন, ‘জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও নিউজ ডেস্ক: শিক্ষক-কর্মচারীরা এখনো মে মাসের বেতন পাননি। ফলে ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবের সময় তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। বর্তমান সরকারের আমলে শিক্ষকদের ঈদের আগে বেতন না পাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।’

সংসদ সদস্য অভিযোগ করেন, সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি বিশেষ গোষ্ঠী শিক্ষকদের বেতন প্রদানে বাধা সৃষ্টি করছে। সংশ্লিষ্ট দপ্তরে সক্রিয় ওই গোষ্ঠীর সদস্যদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

বক্তব্যে তিনি শিক্ষকদের অধিকার ও কল্যাণে অতীতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে বলেন, ‘বেসরকারি শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনা এবং পরবর্তীতে উৎসব ভাতা ও বেতন বৃদ্ধির মতো পদক্ষেপ শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন সত্ত্বেও প্রতি মাসে সময়মতো বেতন পরিশোধে কেন জটিলতা সৃষ্টি হচ্ছে। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে প্রশাসনিক গাফিলতি বা সমন্বয়হীনতার কারণে শিক্ষকদের বেতন আটকে থাকা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।’

অবিলম্বে জটিলতা নিরসন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular