ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীছাত্ররাই সবকিছু বদলিয়ে দিতে পারে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ছাত্ররাই সবকিছু বদলিয়ে দিতে পারে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আহসান এইচ মনসুর বলেছেন, ছাত্রদের কারনেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৬৯’র আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও ছাত্রদের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামীলীগের পতনই স্মরণ করিয়ে দেয়, ছাত্ররাই সবকিছু বদলিয়ে দিতে পারে। ছাত্রদেরই উপর সবকিছু নির্ভর করে।

রবিবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীন ভাবে কাজ করতে পারবো না বলেই আওয়ামীলীগ আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দিতে চাইলেও তা নেইনি। সে সময়ে সরকারের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি জেনে বুঝেই। এরপর ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের পর অর্ন্তবর্তীকালীন সরকার আসার পরে স্বাধীন ভাবে কাজ করতে পারবো জেনে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছি।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহসিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও গভর্নরের বন্ধু রেজাউল আজিম মুক্তি। এসময় স্বাগত বক্তব্য রাখেন, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনী কান্ত রায়।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষি পুরোনো ভবন, ব্রিটিশের তৈরি নীলকুঠি ও নীলফামারী রেলস্টেশন রক্ষায় প্রশাসনের প্রতি আহবান জানান। পরে শতবর্ষি নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ভবন পরিদর্শন করেন তিনি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular