নিউজ ডেস্ক : জনপ্রিয় নায়িকা-মডেল মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারী অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলায় বাদী আমিরুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার প্রতিশ্রুতি দেখিয়ে তারা নগদ ও বিকাশে মোট ৭৪ লাখ টাকা গ্রহণ করেন। পরে নির্ধারিত ব্যবসা শুরু না হওয়ায় টাকা পরিশোধে —কয়েকবার দাবি করলেও ‘আজকে দেবো, কালকে দেবো’ বলে বছরখানেক সময় ক্ষেপন করা হয় বলে মামলায় উল্লেখ আছে।
বাদী যখন গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে যান, তখন অভিযুক্তরা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের শামিল হুমকি-ধামকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা বলেছে, “তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবে না; বাসার সামনে দেখলে জানে মেরে ফেলব”—এ ধরনের কথাও মামলায় লেখা আছে। ভাটারা থানায় সমস্যার কথা জানালে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ (আফরোজা তানিয়া) গত ১০ নভেম্বর মেহজাবীন ও আলিসানের লাইনে হাজিরা না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমার জন্য ১৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
মামলাটি ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করা হয়েছে; পুলিশ বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঢাকানিউজ২৪/মহফ



