ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাকর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাকর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত

নীলফামারী প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবেক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার। এছাড়া একই উপজেলার সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

জাকির হোসেন সরকার ২০২৩ নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে যোগদান করেন। চলতি বছরের জানুয়ারিতে দিনাজপুরের সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে পদায়ন পান। বর্তমানে সেখানেই তিনি কর্মরত। এই স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন। উপজেলায় শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি, ঝরে পড়া রোধে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এছাড়া উপজেলার বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব ও আকর্ষণীয় পরিবেশ দানে কাজ করেন। শিশুদের বিজ্ঞানমনস্ক করতে বিজ্ঞান বিষয়ে শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন সময়ে অনলাইন জুম সভার মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করায় এর আগে তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হন।
এছাড়া এর আগে তিনি এ উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫, ২০১০ ও ২০১৭ সালে শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদক পান তিনি।

শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাকর্মকর্তা পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার লক্ষ্য প্রাথমিক পর্যায়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার গুনগত মান উন্নয়নে ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আরও সচেষ্ট ভূমিকা পালন করবেন তিনি।

অন্যদিকে প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, এ অর্জণ আমার শুধু একার না সৈয়দপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের সবার। তিনি জানান পড়ালেখার মানবৃদ্ধিসহ শিশুদের জন্য বিদ্যালয়কে আকর্ষণীয় করে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এ জন্য শ্রেণি ভিত্তিক মেসেঞ্জার গ্রুপ তৈরি করে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সক্রিয় যোগাযোগ করা হয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular