ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামিন নিতে গিয়ে গ্রেফতার পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল

জামিন নিতে গিয়ে গ্রেফতার পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালত থেকে জামিন নিতে গিয়ে গ্রেফতার হলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ আইয়ুব বাবুল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে তার জামওন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।পটিয়া থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা ও গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়ে নিন্ম আদালতে জামিন নিতে গেলে তাকে জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্বে ছিলেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম মা‌নিকের আদালতে এই আদেশ দেয়া হয়।

বিয়ষ‌টি নি‌শ্চিত ক‌রে জেলা পি‌পি এড. রাজ্জাক ব‌লেন, তিন‌টি মামলায় তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে আদালত। তিন‌টি মামলায় এজহার নামীয় আসামি ছি‌লেন তি‌নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular