নিউজ ডেস্ক: জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আসিফ নজরুল বলেন, ‘জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব দল একমত। তবে এটি তৈরিতে তাড়াহুড়া কিংবা কালক্ষেপণ যেন না হয় সেদিকে নজর দিতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সর্বদলীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।



