ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাজুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত

জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত

নিউজ ডেস্ক: দেশে জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৫ জন।

একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেলপথের দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

সংগঠনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার এবং যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular