ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতজ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার অন্য অভিযুক্তরা হলেন, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর।

তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‌‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই মামলা তদন্তের নির্দেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) এ তথ্য জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular