ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঝড়-বৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে শিশুর মৃত্যু

ঝড়-বৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে বিথি খাতুন নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল ঝড় ও ভারি বৃষ্টি। এ সময় বিথি বাড়ির সীমানা প্রাচীরের পাশে থাকা একটি ট্যাপ কলে হাত-পা ধুচ্ছিল বিথি। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং অতিবৃষ্টির চাপে পুরনো প্রাচীরটি ধসে পড়ে বিথির ওপর। ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়ে সে। বিষয়টি দেখতে পেয়ে বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে।

বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular