ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় পৌরসদরের বি.এম. হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ গণজমায়েতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, সমান মর্যাদা ও সমান অধিকারের ভিত্তিতে নারী-পুরুষ সবার জন্য একটি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
গণজমায়েতের প্রধান বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভিপি আবু সাদেক কায়েম তার বক্তব্যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন বিষয় উল্লেখ করেন। এ ছাড়া তিনি নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, সদর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান, পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
এ ছাড়াও বক্তব্য রাখেন, শার্শা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ,গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, মাষ্টার কামাল আহম্মেদ, যশোর শহর সেক্রেটারি ইমরান হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, শিবির নেতা ইসা মাহমুদসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণজমায়েতে জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নারী-পুরুষ নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।



