ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঝিকরগাছায় শুরু হলো সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব

ঝিকরগাছায় শুরু হলো সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বেলুন উড়িয়ে প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। উৎসবকে ঘিরে বর্ণাঢ্য র‌্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভার আষোজন করা হয়েছে।

উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রেজোয়ান রনি।

অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি অফিসার মইনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, পিআইও মশিউর রহমান জোয়ারদার, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি সাবেক সভাপতি আরাফাত কল্লোল, বর্তমান সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular