ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শিশু কণ্যা নিহত

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শিশু কণ্যা নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোছা.আনিকা (৪) নামের এক শিশু কণ্যা নিহত হয়েছে। সে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের মৌতা গ্রামের মো. রিপন হোসেনের কন্যা।

ঘটনাটি ঘটে শনিবার ( ৩ মে) সকালে। আনিকা তার সঙ্গীদের সাথে বাড়ির সামনে পাকা রাস্তায় খেলা করছিল এমন সময় একটি ইজিবাইক আনিকাকে স্বজোরে ধাক্কা দেয়। আনিকা পাকা রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়।

স্থানীয়রা তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

বাড়িতে আসার পর আনিকার অবস্থার অবনতি দেখা দিলে পরিবারের লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের ডাক্তার আনিকাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র কন্যা আনিকাকে হারিয়ে পরিবারসহ এলাকায় শোকের মাতন চলছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular