ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঝিকরগাছা বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

ঝিকরগাছা বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

ঝিকরগাছা প্রতিনিধি:  উপজেলার ঐতিহ্যবাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঝিকরগাছা বালিকা বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাছান উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হুসাইন মিঞা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক শাহিনুজ্জামান শান্তি। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খানের প্রতিনিধি এস আই আলীমুজ্জামানসহ অভিভাবক, সুধিজন ও স্থানীয় সাংবাদিক প্রতিনিধি।

১৯৪৮ খ্রি. প্রতিষ্ঠিত ঝিকরগাছা প্রাণকেন্দ্রে অবস্থিত পাইলট বালিকা উ”চ বিদ্যালয়টি গত ৭৬বছর ধরে সুনামের সাথে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বিদ্যালয়ে বর্তমানে ৪৫জন শিক্ষক ও কর্মচারীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন।

এই বালিকা বিদ্যালয়ে ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১২’শ ৫০জন ছাত্রী রয়েছে। এবছর ষষ্ট শ্রেণিতে নতুন ভর্তি হয়েছেন ২’শ ২০জন ছাত্রী।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular