মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ত্রিশাল উপজেলার সর্বোচ্চ নারী শিক্ষা প্রতিষ্ঠান
ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবর রহমান লিটনের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষানুরাগী জনাবা মোস্তেকা আনোয়ার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে দুই বছরের জন্য তাকে সভাপতি মনোনয়ন দেয়া হয়। একই পত্রে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আজহারুল ইসলামকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টি’র সম্মানিত সদস্য জামালপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তেকা আনোয়ারকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টি সদস্য, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স এর সদস্য, ট্রিনিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন মোস্তেকা আনোয়ার।
দুজন বিশিষ্ট শিক্ষাবিদ ঐতিহ্যবাহী ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের গভর্নিল বডির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ ত্রিশালের সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণী পেশার লোকজন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের নেতৃত্বে এই কলেজটি শিক্ষার গুণগত মান সম্পন্ন একটি আদর্শ ও দেশসেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রুপ লাভ করবে বলে আশা প্রকাশ করেন।



