ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৫৩

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৫৩

স্বাস্থ্য ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৯৮ জন, সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

চলতি বছর ১৮ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular